সাত উপজেলা, পাঁচ পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

সাত উপজেলা, পাঁচ পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ


আলোকিত বার্তা:সাত উপজেলা, পাঁচ পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সন্ধ্যায় দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে জানানো হয়- সভায় উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার রাণীনগরে মো. আবদুর রউফ, পাবনার ঈশ্বরদীতে মো. নায়েব আলী বিশ্বাস ও বেড়ায় মো. রেজাউল হক দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরার দেবহাটা মো. মুজিবর রহমান, যশোরের বাঘারপাড়ায় ভিক্টোরিয়া পারভীন সাথী এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. জাহাঙ্গীর খান চৌধুরী ও নোয়াখালীর বেগমগঞ্জে শাহনাজ বেগমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

পৌরসভা নির্বাচনে রংপুর বিভাগের গাইবান্ধার পলাশবাড়ীতে মো. আবু বক্কর প্রধান, ঢাকা বিভাগের মাদারীপুরের রাজৈরে নাজমা রশীদ, ফরিদপুরের মধুখালীতে খন্দকার মোরশেদ রহমান, ফরিদপুর সদরে অমিতাভ বোস, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তফাজ্জল হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে।অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা ইউপিতে এসএম রেজাউল করিম ও বন্দবেড় ইউপিতে মো. আবদুল কাদের, চর শৌলমারী ইউপিতে কেএম ফজলুল মন্ডল, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী ইউপিতে মো. আরজেদ আলী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউপিতে আবদুল হান্নান, বরিশাল বিভাগের বরিশালের মেহেন্দিগঞ্জে উত্তর উলানিয়া ইউপিতে মো. নূরুল ইসলাম, মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউপিতে কাজী আবদুল হালিম, ঢাকা বিভাগের নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউপিতে মো. মতিউর রহমান, শরীয়তপুরের ভেদরগঞ্জের ডিএম খালি ইউপিতে মহসিন হক বেপারী, ময়মনসিংহ বিভাগের নান্দাইলে জাহাঙ্গীরপুর ইউপিতে মোহাম্মদ আলী, সিলেট বিভাগে হবিগঞ্জ সদরের রাজিউড়া ইউপিতে বদরুল করিম দুলাল, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউপিতে সিএম জয়নাল আবেদীন, চট্টগ্রাম বিভাগের কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউপিতে মোহাম্মদ ইকবাল সরকার, রাঙ্গামাটির বিলাইছড়ির বড়থলি ইউপিতে সত্য চন্দ্র ত্রিপুরা এবং রাঙ্গামাটি সদরের মগবান ইউপিতে বিনিময় চাকমাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

Top