গ্রামগঞ্জে শীত চলে এসেছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে

গ্রামগঞ্জে শীত চলে এসেছে


আলোকিত বার্তা:গ্রামগঞ্জে শীত চলে এসেছে।কুড়িগ্রামের রাজারহাটে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুর ও রাজশাহী বিভাগের সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।এই দুই বিভাগ ছাড়া দেশের বাকি অঞ্চলের অধিকাংশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে এসব অঞ্চলে সকাল-সন্ধ্যায় কুয়াশার দেখা মিলছে। শেষরাতে তো বটেই,সকাল-সন্ধ্যায়ও গরম কাপড় পরতে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষদের।তুলনামূলক কম হলেও রাজধানী শীতের আমেজের বাইরে নয়। রাতে শীত লাগা ও সকালে কুয়াশার দেখা মিলছে। রোদের তেজও কমেছে।

আবহাওয়া অধিদফতরের দৈনন্দিন পূর্বাভাসেও রয়েছে শীতের বার্তা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আবহাওয়া অফিস জানায়, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে।রাজধানীর বিষয়ে আবহাওয়া অধিদফতর বলছে, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও। এদিকে ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Top