বসবাস করা বস্তিবাসীদের নিজ নিজ গ্রামে পাঠিয়ে খাবারের ব্যবস্থা করা হবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে

বসবাস করা বস্তিবাসীদের নিজ নিজ গ্রামে পাঠিয়ে খাবারের ব্যবস্থা করা হবে


আলোকিত বার্তা:রাজধানীতে বসবাস করা বস্তিবাসীদের নিজ নিজ গ্রামে পাঠিয়ে খাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবাইকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেবে সরকার।শনিবার (৩১ অক্টোবর) মুজিববর্ষ উপলক্ষে ১৬০টি গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি এবং নগদ তিন হাজার করে টাকা হস্তান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সচিবগণ গৃহহীন এসব পরিবারের হাতে চাবি ও নগদ টাকা তুলে দেন। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।সম্মিলিতভাবে কাজ করলে দেশে দারিদ্র থাকবে না জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, সরকার সবাইকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেবে।

ঢাকার বস্তিবাসীদের যার যার গ্রামে পাঠিয়ে দিয়ে খাবারের ব্যবস্থা করা হবে। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দেশের কোনো জমি অনাবাদি রাখা যাবে না। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার ব্যবস্থা করে দেয়া হবে। করোনাকালে গ্রাম পর্যায়ে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশ বিশ্বে মাখা উঁচু করে বীরের জাতি হিসেবে চলবে।এসময় নিজ নিজ এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন,সবাই মিলেমিশে কাজ করলে বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না এবং বেশ দ্রুত এগিয়ে যাবে দেশ।

Top