২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার মধ্য দিয়ে ওই সেতুর বাস্তবায়ন কাজ শুরু - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার মধ্য দিয়ে ওই সেতুর বাস্তবায়ন কাজ শুরু


আলোকিত বার্তা:২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার মধ্য দিয়ে ওই সেতুর বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের ভিত্তিফলক স্থাপনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।রেলমন্ত্রী জানান, প্রকল্পটি দুটি ভাগে বাস্তবায়ন হবে। একটি পশ্চিমাঞ্চল অর্থাৎ সিরাজগঞ্জ অঞ্চল এবং অপরটি টাঙ্গাইল অঞ্চলে। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৫ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। নতুন রেলসেতু নির্মাণ হলে দুটো ট্রেন একসঙ্গে যেতে পারবে এবং ১০০ কিলোমিটার বেড়ে সেতুটি অতিক্রম করতে পারবে।

তিনি বলেন, বর্তমানে বঙ্গবন্ধু সেতুর সঙ্গে যেভাবে ট্রেন চলাচল করছে, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়েছেন তার সঙ্গে কাজ করছে না। এখান দিয়ে মাত্র ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। মাত্র ৪৪টি ট্রেন পারাপার করতে পারলেও কনটেইনার ও মালামাল পরিবহন করতে পারছি না। এসব কারণে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ডেডিকেটেড ডাবল লেনের রেলসেতু নির্মাণ করা হচ্ছে।মন্ত্রী বলেন, আমাদের পরীক্ষিত বন্ধু জাপানের অর্থায়নে এ প্রকল্পটি জাইকা বাস্তবায়ন করছে। টেন্ডারসহ সমস্ত প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু করা হবে।

Top