এসআই আকবর বিদেশে পালালেও ফিরিয়ে আনা হবে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

এসআই আকবর বিদেশে পালালেও ফিরিয়ে আনা হবে


আলোকিত বার্তা:পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে ফাঁড়িতে ‘নির্যাতনে’ রায়হান নিহতের ঘটনার প্রধান সন্দেহভাজন এসআই আকবর হোসেন ভূঁইয়া বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর আখালিয়ায় নিহত রায়হান আহমদের বাড়িতে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, আমার বিশ্বাস আকবর এখনো দেশের বাইরে যায়নি কারণ সীমান্তগুলোকে আমরা সাথে সাথে সতর্ক করে দিয়েছি। তবে আকবর বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।দুপুরে রায়গানের বাড়িতে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান সিলেট-১ আসনের এ সংসদ সদস্য। এসময় রায়হান হত্যার ন্যায় বিচারেরও আশ্বাস দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ড. মোমেন।

এসআই আকবর হোসেন ভূঁইয়া পুলিশের জন্য লজ্জার উল্লেখ করে বলেন,এরকম দুই-একজন কুলাঙ্গারের কারণে পুলিশ বাহিনীও লজ্জিত। পুলিশের কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছে না। সুষ্ঠু তদন্ত চলছে।গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।১২ অক্টোবর কোতোয়ালি থানায় বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী।এ ঘটনা সময়কার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এছাড়া তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Top