মাঠ প্রশাসনে যারা কাজ করছেন,তাদের ওপর এ আঘাত সহ্য করার মতো না - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

মাঠ প্রশাসনে যারা কাজ করছেন,তাদের ওপর এ আঘাত সহ্য করার মতো না


আলোকিত বার্তা:ইউএনওর ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,মাঠ প্রশাসনে যারা কাজ করছেন,তাদের ওপর এ আঘাত সহ্য করার মতো না। তদন্তে কোনো ঘাটতি হবে না। অপরাধীর অবশ্যই বিচার হবে। কারা এ ঘটনায় মদদ দিয়েছে তাও খুঁজে বের করা হবে। সংসদ সদস্যরা যাতে অপরাধীদের রক্ষার চেষ্টা না করে।বুধবার (৯ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সংসদ নেতা।

প্রধানমন্ত্রী বলেন, ইউএনওর ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। কেউ বলছে চুরি, শুধু চুরি না। এখানে আর কী আছে তাও দেখা হচ্ছে। অপরাধী আমাদের চোখে অপরাধীই। কোন দল করে সেটা দেখি না। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখছি। এখানে আরো কিছু আছে কিনা তাও দেখা হচ্ছে।এসময় প্রধানমন্ত্রী জানান, করোনার কারণে এখন সকালে একটু হাঁটি। এছাড়া সময় পেলে গণভবনের লেকে মাঝে মধ্যে ছিপ নিয়ে মাছও ধরি।তিনি বলেন, বাবার নির্দেশ ছিল সম্মান নিয়ে মানুষের সাথে চলতে হবে। এখনো কোনো জিনিস প্রয়োজন হলে, কাজের মেয়ের কাছে জিজ্ঞাসা করি, এইটা কী আমাকে দিতে পারবে? ভালো পোশাক না পরলেই তাকে অবহেলা করতে হবে, সেই শিক্ষা বাবার কাছে পাইনি। সকালে উঠে জায়নামাজ খুঁজি। তারপর নিজে চা বানিয়ে খাই। বোন বা মেয়ে যারা আগে ওঠে তারা চা বানায়। আমরা চেষ্টা করি নিজেদের কাজটা নিজেরা করতে। ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করি। করোনার কারণে এখন একটু হাঁটি সকালে। গণভবনের লেকে মাঝে মধ্যে ছিপ নিয়ে মাছও ধরি।

Top