বিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো একটা আর্ট আছে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো একটা আর্ট আছে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী


আলোকিত বার্তা:বিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো একটা আর্ট আছে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার দুপুরে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে সাহার খাতুন ও ইসরাফিল আলমের ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, যেমন ২১ আগস্ট গ্রেনেড হামলার পর খালেদা জিয়া থেকে শুরু করে তাদের দলের লোক বলল- আমি নিজেই নাকি গ্রেনেড নিয়ে নিজেই গ্রেনেড মেরেছি এবং তা ব্যাপকভাবে প্রচার করে ফেলল। ঠিক বিডিআরের ঘটনা যখন ঘটল তখন তারা ওইভাবেই অপপ্রচার শুরু করল। কিন্তু এটা কোনোদিনই কেউ এর যুক্তি খুঁজে পাবে না।

বিডিআরের ঘটনাটি একটা অস্বাভাবিক ঘটনা ছিল উল্লেখ করে সংসদ নেতা বলেন, আগের দিন গেলাম একটা ভালো পরিবেশ, পরের দিন সেখানে এ ধরনের একটা ঘটনা ঘটল। এর পেছনে কারা আছে? যারা তখন ক্ষমতায় আসতে পারে নাই তারাই তখন তাদের পেছনে ছিল এবং তাদের সঙ্গে ওই ১/১১ যারা সৃষ্টি করেছিল। তাদের ধারণা ছিল নির্বাচনটা একটা আনপার্লামেন্ট হবে। কিন্তু যখন দেখল আওয়ামী লীগ মেজরিটি নিয়ে চলে আসল তখন সবকিছু নস্যাৎ করবার অপচেষ্টা যাদের ভেতর ছিল তারাই এই ঘটনা ঘটিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। একদিন না একদিন এর সত্যতা বের হবে।

Top