ইউএনও নিরাপত্তায় বাসভবনে আনসার সদস্য নিয়োগ দেয়া হবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

ইউএনও নিরাপত্তায় বাসভবনে আনসার সদস্য নিয়োগ দেয়া হবে


আলোকিত বার্তা:মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় বাসভবনে আনসার সদস্য নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, ডিসি সম্মেলনে আমাদের এ রকম একটা দাবি ছিল যে ইউএনওদের জন্য নিরাপত্তাব্যবস্থা যাতে আরো জোরদার করতে পারি। সেটি প্রধানমন্ত্রীর অনুশাসনেও আছে। আমরা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও জননিরাপত্তাসচিব এবং অর্থসচিবের সঙ্গে আলোচনা করেছি। আগামী সপ্তাহের মধ্যে আমাদের ইউএনওদের বাড়িতে পাহারা দেয়ার মতো আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করা হয়, সে বিষয়টা আমরা নিশ্চিত করতে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, জনপ্রশাসনসচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের পরিচালক।

Top