ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি


আলোকিত বার্তা:ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দুই আসনে ভোটগ্রহণ হবে।বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর, যাচাই-বাচাই ২০ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৮ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

এই দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব।প্রসঙ্গত, গত ৬ মে সরকারদলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। ফলে এই আসনটিও শূন্য ঘোষণা করে ইসি। কোনো আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Top