জলাশয় রক্ষায় নিয়ম মাফিক প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণ করার নির্দেশ - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

জলাশয় রক্ষায় নিয়ম মাফিক প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণ করার নির্দেশ


আলোকিত বার্তা:জলাশয় রক্ষায় নিয়ম মাফিক প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।সভা শেষে দুপুরে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, জলাশয় বা জলমগ্ন এলাকায় যেসব সড়কের কাজ করা হবে, সেখানে অনেক বেশি কালভার্ট রাখতে হবে। প্রাকৃতিক কিছু খাল আছে, সেসব খাল তো রাখবোই। প্রধানমন্ত্রী বলেছেন বাড়তি বা কিছুদূর পর পর একটি করে কালভার্ট করবেন। পানি যাতে অবাধে চলাচল করতে পারে। মাছ অবাধে চলাফেরা করতে পারে। জলজ প্রাণীর স্বাধীনতা আমরা সম্মান করি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ওই এলাকায় (হাওর অঞ্চলের) যেসব আদিম গাছগাছালি আছে, হিজল করচ তমাল এসব রক্ষা করতে হবে। প্রাকৃতিক বৈচিত্র্য যা আছে, প্রাণিজ জলজ বৃক্ষ রক্ষা করতে হবে। জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে।প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, হাওর এলাকায় ছোট ছোট চিংড়ি মাছ রয়েছে এগুলো রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Top