দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে


আলোকিত বার্তা:দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ মিছিলে যুক্ত হয়েছেন আরও ৪৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ১২৭ জনে।একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৪৩৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ চার হাজার ৫৮৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৭৫ জন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জনে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮৫।গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের পুরুষ ৩৪ জন এবং নারী ১১ জন। হাসপাতালে মারা গেছেন ৪২ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। তাদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৫ জন ছিলেন।

ঢাকা বিভাগের ছিলেন ২২ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন ছয়জন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ২৪২ জন (৭৮ দশমিক ৫৬ শতাংশ) এবং নারী ৮৮৫ জন (২১ দশমিক ৪৪ শতাংশ)।শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার : সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

Top