অতিবৃষ্টি ও জোয়ারের প্রভাবে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ায় দক্ষিণাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

অতিবৃষ্টি ও জোয়ারের প্রভাবে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ায় দক্ষিণাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে


আলোকিত বার্তা:অতিবৃষ্টি ও জোয়ারের প্রভাবে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ায় দক্ষিণাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।এরমধ্যে টানা বৃষ্টিতে বাগেরহাট সদর মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারী, সদর উপজেলার নিচু এলাকা তলিয়ে গেছে। ভেসে গেছে এসব উপজেলার অন্তত কয়েক হাজার মাছের ঘের। নষ্ট হয়েছে সবজি ক্ষেত। বাড়ি ঘরে পানি ওঠায় বিপাকে সেখানকার বাসিন্দারা।

অন্যদিকে, বৃষ্টি আর অতি জোয়ারে পিরোজপুরের নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গা, মধুমতি এবং পোনা নদী তীরবর্তী এলাকার মানুষজন। পাকা ধান, সবজি ক্ষেত ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। বৃষ্টির কারণে কর্মহীন পড়েছেন শ্রমজীবী মানুষ।

Top