সাক্ষাৎকার দেয়া ও টকশোতে অংশ নিতে হলে এখন থেকে অধিদফতরের মহাপরিচালকের(ডিজি)অনুমতি লাগবে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

সাক্ষাৎকার দেয়া ও টকশোতে অংশ নিতে হলে এখন থেকে অধিদফতরের মহাপরিচালকের(ডিজি)অনুমতি লাগবে


আলোকিত বার্তা:স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা গণমাধ্যমে কথা বলা,সাক্ষাৎকার দেয়া ও টকশোতে অংশ নিতে হলে এখন থেকে অধিদফতরের মহাপরিচালকের(ডিজি)অনুমতি লাগবে। শুক্রবার(২১ আগস্ট)স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বিভিন্ন প্রচারমাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নেন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়া এ সব অনুষ্ঠানের বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়।

এ কারণে প্রচারমাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধি-বিধান থাকা উচিত।এতে আরো বলা হয়, এখন থেকে স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রদান,অনুষ্ঠানে অংশগ্রহণের আগে অধিদফতরের মহাপরিচালকের অনুমতি নিতে হবে।সাক্ষাৎকার বা টকশোতে ন্যূনতম পরিচালক পর্যায়ের কর্মকর্তারা অংশ নিতে পারবেন।

Top