জেলেদের জন্য ১১ হাজার ৯০৩ দশমিক ৫৮ মেট্রিক টন বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

জেলেদের জন্য ১১ হাজার ৯০৩ দশমিক ৫৮ মেট্রিক টন বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার


আলোকিত বার্তা:সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য দ্বিতীয় কিস্তিতে ১১ হাজার ৯০৩ দশমিক ৫৮ মেট্রিক টন বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার।সমুদ্র উপকূলীয় ১২টি জেলার ৫১টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরীর ৩ লাখ ৯৬ হাজার ৭৮৬টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ দেয়া হয়েছে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫দিন (২০ মে থেকে ২৩ জুলাই) মৎস্য আহরণ নিষিদ্ধকালীন মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য দ্বিতীয় কিস্তিতে এই বরাদ্দ দিয়েছে সরকার।

সূত্র আরো জানায়, এই কর্মসূচির আওতায় প্রতিটি জেলে পরিবারকে ২৩ দিনের জন্য (১ থেকে ২৩ জুলাই) ৩০ কেজি হারে ভিজিএফ চাল প্রদান করা হবে।১৯ আগস্ট সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।এই ভিজিএফ চাল আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। কার্ডধারী এবং সমুদ্রগামী জেলে ব্যতীত এ ভিজিএফ প্রদান করা যাবে না মর্মে বরাদ্দ আদেশে নির্দেশনা প্রদান করা হয়েছে।বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো- খুলনা জেলার বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা, কয়রা ও রূপসা, বাগেরহাট জেলার মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা, সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর, চট্টগ্রাম জেলার বাঁশখালী, আনোয়ারা, মিরসরাই, সন্দ্বীপ, কর্ণফুলী, সীতাকুন্ড ও চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার জেলার সদর, চকরিয়া, মহেশখালী, উখিয়া, পেকুয়া, কুতুবদিয়া, টেকনাফ ও রামু, নোয়াখালী জেলার হাতিয়া ও কোম্পানীগঞ্জ, ফেনী জেলার সোনাগাজী, লক্ষ্মীপুর জেলার রামগতি, বরগুনা জেলার সদর, পাথরঘাটা, আমতলী ও তালতলী, পিরোজপুর জেলার সদর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী ও ইন্দুরকানি, পটুয়াখালী জেলার সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, রাঙ্গাবালি ও দশমিনা এবং ভোলা জেলার বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমুদ্দিন ও মনপুরা।

মন্ত্রণালয় সূত্র জানায়, মাছের সুষ্ঠু প্রজনন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য ২০১৫ সাল থেকে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫দিন বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক সকল প্রজাতির মৎস্য ও ক্রাস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটল ফিস প্রভৃতি) আহরণ নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।২০১৯-২০ অর্থবছরে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সমুদ্র উপকূলীয় ১২টি জেলার ৪৪টি উপজেলা ও চট্টগ্রাম মহানগরীর সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা চার লাখ ১৯ হাজার ৫৮৯টি জেলে পরিবারকে প্রথম কিস্তিতে ৪২ দিনের জন্য মোট ২৩ হাজার ৪৯৬ দশমিক ৯৮ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করেছে সরকার।

Top