সহজেই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করতে পারবে নির্বাচন কমিশন ইসি - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

সহজেই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করতে পারবে নির্বাচন কমিশন ইসি


আলোকিত বার্তা:প্রস্তাবিত নতুন আইন কার্যকর করে সহজেই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।বর্তমান আইনে নির্বাচন কমিশনের নির্ধারিত তিনটি শর্তের মধ্যে একটি পূরণ করতে পারলেই যে কোনও রাজনৈতিক দল নিবন্ধনযোগ্য বিবেচিত হয়।কিন্তু নতুন আইনে দলগুলোকে তিনটি শর্তের মধ্যে দুটি পূরণ করতে হবে।আগামী ২৬ আগস্ট কমিশন সভায় রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০-এর খসড়া অনুমোদনের করতে সভা করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।ইসির রাজনৈতিক দল নিবন্ধন শাখার উপসচিব আবদুল হালিম খান জানান, রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০ নামে আইনের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। এক যুগ আগে একটি নিবন্ধন শর্ত পূরণ করেই দল নিবন্ধন পেয়েছে। আগামীতে দুটি নিবন্ধন শর্ত পূরণ করতে হবে আগ্রহী দলকে।

ইসির নতুন খসড়া আইনে নিবন্ধন শর্তাবলিতে রাখা হচ্ছে,কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ের কমিটি ন্যূনতম শতকরা ৩৩ ভাগ সদস্য পদ নারী সদস্যদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা থাকতে হবে। কমিশনে প্রদেয় বার্ষিক প্রতিবেদনে এই লক্ষ্যমাত্রা অর্জনের বিবরণ অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া ইসিতে নিবন্ধন আবেদন করার তারিখ হতে পূর্ববর্তী দুটি সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসনে জিততে হবে। অথবা সংসদ নির্বাচনের যে কোনো একটিতে দরখাস্তকারী দল নির্বাচনে প্রদত্ত মোট ভোটের শতকরা ৫ ভাগ ভোট পেতে হবে। অথবা দলের কেন্দ্রীয় কমিটি, সক্রিয় কেন্দ্রীয় দফতর, অন্যূন এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দফতর, অন্যূন ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানার প্রতিটিতে কার্যকর দফতরসহ ন্যূনতম দুইশ ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকতে হবে।জানা যায়, খসড়া আইনের ৪(৩) ধারায় শর্ত প্রতিপালন না করার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের সুযোগ পাচ্ছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর শর্তাদি পূরণ সম্পর্কে তদন্ত করে প্রতিবছর ডিসেম্বর মাসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে। কমিশনের বিবেচনায় কোনও রাজনৈতিক দল শর্তাদি পূরণে ব্যর্থ হলে ধারা-১১ অনুসারে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হবে।

Top