২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৮২২ জনের।নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার ৮৬৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন।২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৪০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৯টি।এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ সাত হাজার ৫৫৬টি।২৪ ঘণ্টায় মৃত ৪১ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও নারী নয় জন।এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৯ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, খুলনা বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে চার জন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে পাঁচ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাসায় মারা গেছেন তিন জন।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব রয়েছেন ৩০ জন,৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৬৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৫৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৬৫ হাজার ৩৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৪ হাজার ৭৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৯১ জন।

Top