বিনামূল্যের ৭ কোটি ২০ লাখ ৯ হাজার ৩৭৩টি বই বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিনামূল্যের ৭ কোটি ২০ লাখ ৯ হাজার ৩৭৩টি বই বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার


আলোকিত বার্তা:২০২১ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরে বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য বিনামূল্যের ৭ কোটি ২০ লাখ ৯ হাজার ৩৭৩টি বই বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এই বই ছাপাতে ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা ব্যয়ে হবে। এজন্য ৯৮টি দেশীয় প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১৯ আগস্ট) ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতি বছর ১ জানুয়ারি প্রাথমিক, ইবতেদায়ি, দাখিল, মাধ্যমিক ও কারিগরি স্তরের সব শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে। এ লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের উল্লেখিত বই মুদ্রণ, বাঁধাই এবং জেলা-উপজেলা ভিত্তিক সরবরাহের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। ৯টি বিষয়ের পাঠ্যপুস্তক সর্বমোট ৫১০টি গন্তব্যে পাঠানোর ক্ষেত্রে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মুদ্রণ ও বাঁধাই সক্ষমতা বিবেচনায় এনে শ্রেণি ও বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তকের সমন্বয়ে উপজেলা ভিত্তিক পাঠ্যপুস্তক বিতরণের কাজটি সম্পন্ন করতে হয়।জানা গেছে, প্রতিটি শিক্ষার্থীর কাছে তাদের কাঙ্ক্ষিত পাঠ্যপুস্তক যথাসময়ে বিতরণের স্বার্থে উপজেলা ও জেলা অবস্থান বিবেচনা করে মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ সুষ্ঠু এবং সহজভাবে করার উদ্দেশ্যে ৯৮টি লটে বিভক্ত করা হয়েছে।শিক্ষার্থীদের হাতে নির্দিষ্ট সময়ের মধ্যে বই তুলে দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

Top