আরো ৭ ইউপি চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

আরো ৭ ইউপি চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত


আলোকিত বার্তা:সরকারি ত্রাণ আত্মসাৎসহ নানা অনিয়মের কারণে আরো তিন জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও চার জন ইউপি সদস্যকে (মেম্বার) সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে।স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ইয়াবা ট্যাবলেট সেবনের সময় সরঞ্জামাদিসহ পুলিশের কাছে হাতেনাতে গ্রেফতার হন বরগুনার বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় ফৌজদারি মামলা হয়। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।অপর আদেশে ত্রাণ সামগ্রী আত্মসাতের দায়ে র‌্যাবের হাতে গ্রেফতার ঢাকার ধামরাই উপজেলার ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ওরফে মিজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভিজিডি কর্মসূচির প্রায় সাড়ে সাত টন চাল আত্মসাতের অভিযোগ এবং ঘূর্ণিঝড় আম্পানের সময় দুস্থদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হয়ে এক লাখ টাকা জরিমানা করা হয় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫নং বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীরকে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. রকনুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ভিজিএফের (মৎস্য) চাল বিতরণে অনিয়ম, জেলেদের ভুয়া আইডি কার্ড তৈরি করে সরকারি চাল আত্মসাৎ এবং সরকারি সহায়তা প্রদানের নামে সাধারণ জনগণের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বরগুনার সদর উপজেলার ৯নং বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. শামীম গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ত্রাণের দাবিতে সাধারণ জনগণকে নিয়ে রাস্তায় ব্যারিকেড ও উপজেলা পরিষদের বিভিন্ন অফিস ভাংচুরের উস্কানি দেয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার রংপুরের পীরগাছা উপজেলার ৭নং পীরগাছা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফিরোজ সরকারকে বরখাস্ত করা হয়েছে।এছাড়া, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড দেয়ার নামে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ আদায় এবং হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত হয়ে পলাতক থাকায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম মিন্টুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

Top