৩ হাজার ৪৬৮ কোটি ৬৬ লাখ টাকার ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

৩ হাজার ৪৬৮ কোটি ৬৬ লাখ টাকার ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে


আলোকিত বার্তা:জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)৩ হাজার ৪৬৮ কোটি ৬৬ লাখ টাকার ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ২ হাজার ৬২৬ কোটি ৪৮ কোটি টাকা। বাকি অর্থ বিশ্বব্যাংকের ঋণ ও অনুদান থেকে ব‌্যয় করা হবে।মঙ্গলবার(১৮ আগস্ট)রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রকল্পের অনুমোদন দেন। সভা শেষে এ বিষয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।পরিকল্পনা মন্ত্রী জানান, আজকের একনেক সভায় গভীর সমুদ্রে টুনা মাছ আহরণে ৬১ কোটি ৬ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চলতি মাস থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।একনেক সভায় বিশ্বব্যাংকের ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে পরামর্শকের পকেটেই যাচ্ছে ২৩ কোটি ৯০ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫৯৯ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ কোটি ২০ লাখ টাকা এবং বিশ্বব্যাংকের অনুদান থেকে ৫৯৫ কোটি টাকা ব‌্যয় করা হবে।

৮৪৮ কোটি টাকার ‘বারৈয়ারহাট-হোঁয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। খুলনা সড়ক জোনের আওতাধীন বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। অনুমোদিত কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পে ব্যয় হবে ৫৩১ কোটি টাকা। ৭১২ কোটি টাকার ‘তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে পটুয়াখালীর বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা রক্ষা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। দাউদকান্দি-গোয়ালমারী মহাসড়কের মান উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ৫৩০ কোটি টাকা।

Top