স্বাধীনতাবিরোধী রাজাকার,আলবদর,আলশামসের তালিকা তৈরি ও তা প্রকাশ করবে সংসদীয় কমিটি - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

স্বাধীনতাবিরোধী রাজাকার,আলবদর,আলশামসের তালিকা তৈরি ও তা প্রকাশ করবে সংসদীয় কমিটি


আলোকিত বার্তা:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকারের তালিকা বিতর্কিত হওয়ায় তা বাতিলের পর এবার স্বাধীনতাবিরোধী রাজাকার,আলবদর,আলশামসের তালিকা তৈরি ও তা প্রকাশ করবে সংসদীয় কমিটি।এ জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক করে তালিকা তৈরির জন্য একটি সাব কমিটি গঠন করা হয়েছে।রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সাব কমিটি গঠন করা হয়।সাব কমিটির অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম, রাজিউদ্দিন আহমেদ রাজু, এবি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল ও মোসলেম উদ্দিন আহমেদ।

এবার রাজাকারদের তালিকা তৈরিতে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে যারা সংসদ সদস্য আছেন, তাদের সহযোগিতা নেয়া হবে। এই সাব কমিটি যুদ্ধকালীন কমান্ডার এবং উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে রাজাকারদের তথ্য সংগ্রহ করবে।উল্লেখ্য, গতবছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য নিয়ে তৈরি করা রাজাকারের ‘বিতর্কিত’ তালিকা প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে এই তালিকা বাতিল করে সরকার।

Top