দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক


আলোকিত বার্তা:প্রবাসী বাংলাদেশিদের আমানত হিসাব খোলার জন্য দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বিদেশে কর্ষ্টাজিত অর্থ দেশে জমাতে উৎসাহী করতে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, প্রবাসীরা এক বছর বা আরও বেশি মেয়াদে আমানত হিসাব খুলতে পারবেন। অর্থ জমা দিতে পারবেন প্রতি মাসে অথবা তিন মাস পর পর। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা (ডলার) বাংলাদেশি টাকায় রূপান্তরিত হয়ে আমানত হিসাবে জমা হবে।

দেশে প্রবাসীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আমানত হিসাব খোলার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিদেশ থেকে এক্সচেঞ্জ হাউজ অথবা ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিটেন্স নগদায়ন করে, দেশে আসার সময় সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা ও প্রবাসীদের নামে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি নগদায়নের মাধ্যমে আমানত হিসাবে অর্থ জমা করা যাবে। কেউ ইচ্ছা করলে বিদেশ যাওয়ার আগে কোনো জমা প্রদান ছাড়াই আমানত হিসাব খুলে যেতে পারবেন।

Top