দেশের আবহাওয়া নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদফত - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেশের আবহাওয়া নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদফত


আলোকিত বার্তা:বেশ কিছুদিন শেষে আজ রবিবার (৯ আগস্ট) দেশের আবহাওয়া নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদফতর।সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাস আবহাওয়া অধিদফতর জানিয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে,ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে শনিবারের মতো আজও(রবিবার)এ অঞ্চলের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে ঢাকায়।আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। সোমবার সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে। এদিকে আজ সমুদ্র কিংবা নদীবন্দর, কোথাও সতর্ক সংকেত নেই।

Top