ভারতের কেরালা রাজ্যের উপকূলীয় শহর কোঝিকোড়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

ভারতের কেরালা রাজ্যের উপকূলীয় শহর কোঝিকোড়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ


আলোকিত বার্তা:ভারতের কেরালা রাজ্যের উপকূলীয় শহর কোঝিকোড়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।শনিবার এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলদেশের জনগণ, সরকার এবং আমার পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি।তিনি বলেন,শোকের এই সময়ে প্রিয়জন হারানো পরিবার ও ভারতীয় জনগণের প্রতি রইলো আমাদের প্রার্থনা। আল্লাহ যেন তাদের স্বজন হারানোর শোক সহ্য করার শক্তি ও মনোবল দেন।শোকবার্তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন আবদুল মোমেন।

প্রসঙ্গত গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইফেরত ১৯১ যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির পাইলটসহ ২০ জন নিহত হন।দেশটির কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনাকবলিত বিমানের বেশির ভাগ আরোহীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আহত অন্তত ১১২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে

Top