আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে


আলোকিত বার্তা:আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ খবর জানানো হয়েছে।এদিকে আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়ারসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সিলেট ও দিনাজপুর অঞ্চলের উপর বিরাজমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৩১ মিনিটে।বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কক্সবাজারে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় ৩৫ মিলিমিটার।এছাড়া রংপুরে ২৯ মিলিমিটার,বরিশালে ২৮ মিলিমিটার ও চুয়াডাঙ্গায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে,মধ্যপ্রদেশে অবস্থানরত লঘুচাপটি মৌসুমী বায়ু অক্ষের সাথে একীভূত হয়েছে।মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ,বিহার,পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় মাঝারী থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

Top