এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে আর অফিসের কাজ করতে পারবেন না - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে আর অফিসের কাজ করতে পারবেন না


আলোকিত বার্তা:এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে আর অফিসের কাজ করতে পারবেন না। স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে। করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে মন্ত্রণালয়গুলো যে রোস্টার সিস্টেমে কাজ করছিল, সেটিও বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ কথা জানিয়েছেন।তিনি বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনো সুযোগ নেই। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না, সেটাও বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মৌখিকভাবে এ নির্দেশনা দেয়া হয়। তাদের আগের মত অফিসে এসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করার কথা বলা হয়।মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা কার্যকর করতে ইতোমধ্যে অনেক মন্ত্রণালয় নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস আদেশ জারি করেছে। বাকিরাও অফিস আদেশ জারি করার প্রক্রিয়ায় রয়েছে।এ নির্দেশনা কার্যকর করে বাণিজ্য মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য গত মঙ্গলবার (৪ আগস্ট) অফিস আদেশ জারি করে। আদেশে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর রোস্টার সিস্টেমে দায়িত্ব পালন বাতিল করা হলো। অফিসে আসার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনা অনুসরণ করতে হবে।এভাবে বেশ কিছু মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের আগের মত অফিসে এসে দায়িত্ব পালনের আদেশ দিয়েছে।

Top