প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।বুধবার দুপুর ১টা ৫ মিনিটে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন শিনজো অ্যাবে। দুই নেতার মধ্যে প্রায় ২৫ মিনিট কথোপকথন হয়।দুই নেতা টেলিফোনে কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে একে-অপরকে অবহিত করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা সংক্রমণ মোকাবেলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একপর্যায়ে জাপান সরকার কর্তৃক বাংলাদেশকে কোভিড সংক্রমণ প্রতিরোধক ইকুইপমেন্টস পিপিই, মাস্ক, গাউন, গগলস ইত্যাদি প্রদানের জন্য শিনজো অ্যাবেকে শেখ হাসিনা ধন্যবাদ জানান।

মূল আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো ওঠে আসে। জাপান সরকারের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে দুই নেতা আলোচনা করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরও জাপানি বিনিয়োগের জন্য শেখ হাসিনা জাপানি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি চলমান রোহিঙ্গা সংকট সম্পর্কে শিনজো অ্যাবেকে অবহিত করেন এবং এ সংকট উত্তরণে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন।শিনজো অ্যাবে মিয়ানমার প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন। করোনাভাইরাসের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে ৩৫ বিলিয়ন জাপানি ইয়েন (৩২৯ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহযোগিতা প্রদান সংক্রান্ত একটি বিল জাপানি সংসদে ইতিমধ্যে অনুমোদন হওয়ার বিষয়টি শেখ হাসিনাকে অবহিত করেন জাপানি প্রধানমন্ত্রী।সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে বাতিলকৃত ‘২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক’ ২০২১ সালে জাপানে যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Top