নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতার টাকা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতার টাকা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ


আলোকিত বার্তা:নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতার টাকা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার সকালে রাজধানীর মনিপুরী পাড়ার নিজ বাসভবনে ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৭ হাজার টাকা করে দেন তিনি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) মুক্তিযোদ্ধাদের মাঝে নিজের জমানো মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিলিয়ে দিয়েছেন।তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তার পাওয়া ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পর পর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিয়ে দেন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে তার নিজ বাসভবনে আজ বীর মুক্তিযোদ্ধার মাঝে এই অর্থ বিতরণ করেন এবং তাদের সঙ্গে ঈদ উপলক্ষে কুশল বিনিময় করেন।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন। প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই সামান্য উপহার।

Top