নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক


আলোকিত বার্তা:মহামারী করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) অর্জনে ২০২০-২১ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।নতুন মুদ্রানীতিকে ‘সম্প্রসারণমূলক ও সংকুলানমুখী’ বলে অভিহিত করেছে বাংলাদেশ ব্যাংক।বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নতুন মুদ্রানীতির প্রতিবেদন প্রকাশ করা হয়।যদিও আগে প্রতি ৬ মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু গত অর্থবছর থেকে তা ১ বছরের জন্য করা হচ্ছে।

নতুন মুদ্রানীতিতে চলতি অর্থবছরের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগের বছরের মতোই অপরিবর্তিত রেখে ১৪.৮ শতাংশ লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।আর সরকারি ঋণের প্রবৃদ্ধি ৪৪.৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে।যদিও গত অর্থবছরে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংক।এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির লিখিত বক্তব্যে বলেন, করোনার মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং সরকার কর্তৃক নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজনীয় নতুন বিনিয়োগ জোরদারকরণে বেসরকারি খাতে ১৪.৮ শতাংশ ঋণ প্রবৃদ্ধি পর্যাপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে। আর সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হতে পারে ৪৪. ৪ শতাশ।

Top