করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ৩০০৯ জন,৩৫ জন - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ৩০০৯ জন,৩৫ জন


আলোকিত বার্তা:দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে।বুধবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য দেয়া হয়েছে।অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে দেশে ১৪ হাজার ১২৭ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১ দমমিক ৩০ শতাংশ।এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩২ হাজার ১৯৪ জনে।তিনি বলেন, ২৪ ঘণ্টায় দুই হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩০ হাজার ২৯২ জন। আর নতুন যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩০, আর নারী পাঁচ জন।

তবে দেশে করোনায় মৃত্যু কমছে না। গত তিন সপ্তাহে মৃত্যুহারও কিছুটা বেড়েছে। মৃত্যুহার বিশ্লেষণ করে দেখা গেছে,কোভিড-১৯ রোগ সংক্রমণে মঙ্গলবার পর্যন্ত ২৩ দিনে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।দেশে এটিই দ্রুততম সময়ে করোনায় হাজার মানুষের মৃত্যুর রেকর্ড। প্রথম এক হাজার মানুষের মৃত্যু হয়েছিল ৯৫ দিনে। আর দ্বিতীয় হাজার মৃত্যু পূর্ণ হতে সময় লেগেছে ২৫ দিন।চলতি মাসের শুরু থেকে করোনায় নমুনা পরীক্ষা কমার সঙ্গে সঙ্গে নুতন রোগীও কমছে। কিন্তু রোগী শনাক্তের হার ও মৃত্যু কমছে না। ধীরে হলেও মৃত্যুর হার বাড়তে দেখা গেছে।৫ জুলাই দেশে করোনায় মোট মৃত্যু দুই হাজার ছাড়িয়েছিল। সেদিন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ছিল এক দশমিক ২৬ শতাংশ।অবশ্য আক্রান্তের শীর্ষে থাকা দেশগুলোর তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার এখনো কম।

Top