৩ দিন বৃষ্টির সম্ভাবনা - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

৩ দিন বৃষ্টির সম্ভাবনা


আলোকিত বার্তা:বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বুধবার (২৯ জুলাই) জানান, এই তিনদিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন,এই সময়ে সারাদেশেই প্রকৃতি শুষ্ক থাকার সম্ভাবনা কম। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।বিশেষ করে,রংপুর,ময়মনসিংহ এবং সিলেট বিভাগেই বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে।৩০ এবং ৩১ জুলাইয়ে সারাদেশের মধ্যাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। কিন্তু পরে তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে হালকা বাতাসসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

Top