জয়ের ডিজিটাল প্রযুক্তি স্থাপন করার কারণে ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

জয়ের ডিজিটাল প্রযুক্তি স্থাপন করার কারণে ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল প্রযুক্তি স্থাপন করার কারণে ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।তিনি বলেন, জন্ম থেকে কৃষকলীগ মানুষের মুখে খাদ্য তুলে দিতে কৃষকের পাশে থেকেছে। কৃষকলীগের নেতাকর্মীরা ডিজিটাল সেবার সুযোগ নিয়ে প্রান্তিক পর্যায়ে সেবা গ্রহণ করতে পারছে। সবকিছুই সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল প্রযুক্তি স্থাপন করার কারণে।বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে সোমবার বিকালে কৃষক লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে সভায়টি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।প্রধানন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সমীর চন্দ। কৃষকলীগের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। কৃষক লীগের সকল নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি জ্ঞান অর্জন করে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন।সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, মো. আবুল হোসেন, বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান নাজমুল ইসলাম মান্নু, সৈয়দ আমিরুজ্জামান শাকিব, আলহাজ্ব আব্দুস সালাম বাবু, আব্দুর রউফ খান, আব্দুল হালিম খান, সজিবুর রহমান মিয়াজী, আহসানুল হক পলাশ, হাসান মাহমুদ অপু ও মহসিন করিম।

Top