প্রণোদনা তহবিল থেকে কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রণোদনা তহবিল থেকে কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা


আলোকিত বার্তা:ঈদের আগে রপ্তানিমুখী কারখানার শ্রমিক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা দিতে আবারও প্রণোদনা তহবিল থেকে স্বল্প সুদে ঋণ পাবেন মালিকরা।এর আগে করোনা ভাইরাসের কারণে কারখানার মালিকরা এপ্রিল, মে ও জুন মাসের বেতন-ভাতার টাকাও প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়েছেন।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে,জুন মাস পর্যন্ত যেসব কারখানার মালিক প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করেছেন,শুধু তারাই শেষবারের মতো জুলাই মাসের বেতন-ভাতা পরিশোধ করার জন্য ঋণ পাবেন।আগের বার ২ শতাংশ সুদে ঋণ প্রদান করা হলেও জুলাই মাসে গ্রহন করা ঋণের সুদহার সাড়ে ৪ শতাংশ হবে।
করোনার কারণে তৈরি পোশাকের বিপুল সংখ্যক ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হলে সরকার রপ্তানিখাতের কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করে। মে মাস পর্যন্ত বিজিএমইএর সদস্য ১ হাজার ৩৭৭টি ও বিকেএমইর সদস্য ৪১৯টি কারখানা তহবিল থেকে ঋণ নিয়েছে।

আরও পড়ুন...
Top