মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে বিএনপি সংবাদমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে বিএনপি সংবাদমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে


আলোকিত বার্তা:মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে বিএনপি সংবাদমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি এখন জনরোষের ভয়ে আতঙ্কে বেপরোয়া আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার(২৩ জুলাই) রাজধানীর বনানীতে ফরেন এইডেড প্রজেক্ট ‘আরএইচডি’ ভবনে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (ডব্লিউবিবিআইপি) আওতায় জাইকা ঋণ সহায়তায় চলমান দু’টি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ৮টি সেতু ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি সই অনুষ্ঠানে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, এ প্রকল্পের আওতায় এরই মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৫টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান ৩৫টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৮০ শতাংশ।

মন্ত্রী জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ঋণ সহায়তায় দেশের পূর্বাঞ্চলে মোট ১১৮টি নতুন সেতুসহ কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ এরই মধ্যেই সমাপ্ত হয়েছে। মেট্রোরেল প্রকল্প রুট ৬ এর নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি ৪৭ শতাংশ, স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে৷বিএনপির নেতাদের বিভিন্ন সমালোচনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এখন মানসিকভাবে বিপন্ন, তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে। তাই বিএনপি রাজনীতিতে বেপরোয়া আচরণ করছে।এর আগে দু’টি প্রকল্পের চুক্তি সই করেন জাইকার প্রতিনিধি ও বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক আবদুস সবুর। এসময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাইকার প্রধান প্রতিনিধি ইউহু হায়াকায়া এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Top