প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।বুধবার(২২ জুলাই)দুপুর ১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ইমরান খান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।দুই নেতা তাদের ১৫ মিনিটের টেলিফোন আলাপে করোনা মহামারি ও বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতির বিভিন্ন বিষয়ে কথা বলেন বলে জানান প্রেস সচিব।ইহসানুল করিম বলেন,কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী করোনা মহামারি সংকট মোকাবিলা এবং চিকিৎসাক্ষেত্রে সরকারের নেওয়া উদ্যোগের কথা বিস্তারিত তুলে ধরেন।ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি জানতে চাইলে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বন্যার সার্বিক পরিস্থিতি এবং এটি মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন।

Top