করোনা মহাবিপর্যয়ের মধ্যেই সারাদেশে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

করোনা মহাবিপর্যয়ের মধ্যেই সারাদেশে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে


আলোকিত বার্তা:করোনা মহাবিপর্যয়ের মধ্যেই সারাদেশে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করে বন্যা মোকাবিলায় আগাম কার্যকরী প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।রোববার (৫ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান।তারা বলেন, দেশের বড় বড় নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। কোনো কোনো নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় পানি ঢুকে পড়ছে। বিপর্যস্ত মানুষের ওপর নতুন বিপর্যয় ধেয়ে আসছে।

বন্যা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বন্যাপ্রবণ এলাকাগুলোতে বন্যাকালীন বিপর্যয় মোকাবিলার জন্য আগাম কার্যকরী প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Top