দোয়া কামনা,নাসিমের সফল অস্ত্রোপচার - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

দোয়া কামনা,নাসিমের সফল অস্ত্রোপচার


আলোকিত বার্তা:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।শুক্রবার দুপুরে যুগান্তরকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। রোগমুক্তির জন্য আমরা সকলের দোয়া কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসিম ভাইয়ের পুত্র তানভির শাকিল জয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছেন।

এর আগেসকালে মোহাম্মদ নাসিমের ব্রেনস্ট্রোক হয়। এরপর তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তার পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে নতুন জটিলতা তৈরি হয়।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমকে শুক্রবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

Top