প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।এতে বলা হয়েছে,ঈদের দিন সোমবার বিকালে গণভবনে ভারতের প্রধানমন্ত্রীর টেলিফোন আসে।ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এতে দেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে শনিবার মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়-ক্ষতির খোঁজ খবর নেন এবং প্রাণহানিতে সমবেদনা জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করা এবং আম্পানে ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান।প্রেস সচিব আরো বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনাভাইরাস পরিস্থিতিও স্থান পায়।

Top