সরকার যে ত্রাণ দিচ্ছে তা সরকার তার বাড়ি থেকে এনে দিচ্ছেন না। জনগণের টাকায় কেনা ত্রাণ। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

সরকার যে ত্রাণ দিচ্ছে তা সরকার তার বাড়ি থেকে এনে দিচ্ছেন না। জনগণের টাকায় কেনা ত্রাণ।


আলোকিত বার্তা:সরকারের দুর্নীতিবাজ চক্র জনগণের টাকায় কেনা ত্রাণ লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার ঢাকা-১৮ আসনের অন্তর্গত দক্ষিনখান থানা যুবদলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি ও ঢাকা মহানগর যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ করা হয়।রুহুল কবির রিজভী বলেন, সরকার যে ত্রাণ দিচ্ছে তা সরকার তার বাড়ি থেকে এনে দিচ্ছেন না। জনগণের টাকায় কেনা ত্রাণ। প্রধানমন্ত্রী ৫০ লাখ পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করতে চেয়েছেন। কিন্তু দেখা গেছে ২০০ লোকের বিপরীতে একটি নম্বর দেয়া। ওই লোকটি আওয়ামী লীগের। আবার এমন একটি বাড়ির মালিকের নাম দেয়া হয়েছে। তিনি সরকারি চাকরি করেন, তার ছেলে বিদেশে পড়ে। তাহলে বুঝতে পারেন সরকার কাদের সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রীর টাকা কার কাছে যাচ্ছে।

তিনি বলেন, তথাকথিত নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বাররা সরকারি ত্রাণ লুটপাট করছে, আত্মসাৎ করছে। দুর্যোগের মুহূর্ত ও দুর্ভিক্ষের মধ্যে সরকার তাদের সুযোগ করে দিচ্ছে চুরি করার। এই কাজটি সরকার করছে। আর আমাদের লোকেরা গুম, মিথ্যা মামলায় গ্রেফতার উপেক্ষা করেও নিজেদের পকেটের টাকায় অসহায়, কর্মহীন মানুষকে সহযোগিতা করছে। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। আমাদের নীতি আদর্শ জনগণের কল্যাণ করা। আর আওয়ামী লীগের আদর্শ অন্যদিকে।বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, সরকার উন্নয়নে ফ্লাইওভার দেখান। আর মানুষ করোনা টেস্ট করতে পারে না। মানুষ চিকিৎসা পাচ্ছে না। সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যে সরকার স্কুল কলেজ, হাসপাতাল তৈরি না করে নিজেদের পকেট ভারী করার জন্য সেলাই ঘর তৈরি করে এই সরকার ক্ষমতায় থাকলে মানুষ রাস্তাঘাটেই মরে পড়ে থাকবে।ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- দক্ষিনখান থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাগর, সাধারণ সম্পাদক আলী আকবর আলী, বিমানবন্দর থানা বিএনপির সভাপতি জুলহাস মোল্লা, সাধারণ সম্পাদক মনির ভূইয়া, দক্ষিনখান থানা যুবদলের সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল, সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু, বিমানবন্দর থানা যুবদলের সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ।

Top