২৫ জুন পর্যন্ত স্থগিত বিএনপির সাংগঠনিক কার্যক্রম - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

২৫ জুন পর্যন্ত স্থগিত বিএনপির সাংগঠনিক কার্যক্রম


আলোকিত বার্তা:মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা দেশে সংগঠনের সব পর্যায়ের কমিটি গঠন ও ‍পুনর্গঠনের কার্যক্রম স্থগিতাদেশ আরও এক মাস বাড়িয়েছে বিএনপি। আগামী ২৫ জুন পর্যন্ত তা বাড়ানো হয়েছে।শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দেশব্যাপী সব পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠনসহ সাংগঠনিক কার্যক্রম আগামী ২৫ মে পর্যন্ত স্থগিত ছিল। করোনা মহামারী ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

Top