এবারের ঈদে কেনাকাটা না করে দরিদ্র-অসহায় মানুষদের সাহায্য করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

এবারের ঈদে কেনাকাটা না করে দরিদ্র-অসহায় মানুষদের সাহায্য করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান


আলোকিত বার্তা:এবারের ঈদে কেনাকাটা না করে দরিদ্র-অসহায় মানুষদের সাহায্য করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এবার যে যেখানে আছেন, সেখানেই ঈদ করুন। অহেতুক বাইরে ভিড় করে বিপদ ডেকে আনবেন না।বৃহস্পতিবার বিকালে দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে রাজধানীতে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

মোহাম্মদ নাসিমের নির্দেশে ১৪ দলের পক্ষে রাজধানীর মিরপুর ৬ নম্বর ও কালসী এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দাদের মধ্যে যেসব রিকশা ও ভ্যান চালকসহ দরিদ্র মানুষ মিরপুর-৬ নম্বর কালসি এলাকায় আছেন তাদের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় দুইশ’ প্যাকেট ত্রাণ দেওয়া হয়।পরে মোহাম্মদ নাসিম ফোনে এ তথ্য জানিয়ে যুগান্তরকে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। যেকোন দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবেলার প্রস্তুতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আছে। এর আগে বুধবারও মিরপুরের বিভিন্ন এলাকায় দেড়শ’ দরিদ্র মানুষকে থেকে ত্রাণ দেয়া হয়েছে। ১৪ দলের পক্ষ থেকে উল্লিখিত সাড়ে তিনশ প্যাকেট ত্রাণ দরিদ্রদের হাতে প্রদান করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম মজনু।

Top