ঘূর্ণিঝড় আম্ফানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে বিবৃতি - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঘূর্ণিঝড় আম্ফানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে বিবৃতি


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় আম্ফানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (১৯ মে) এই বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাসের এই কঠিন দুর্যোগের সময় ঘূর্ণিঝড় আম্ফানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি জাতিকে দারুণভাবে বিচলিত করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিগলিত চিত্তে দোয়া করছি, তিনি যেন সম্ভাব্য ঘূর্ণিঝড় আম্ফানকে দুর্বল করে দিয়ে জাতিকে হেফাজত করেন।

শফিকুর রহমান বলেন, সংশ্লিষ্ট এলাকার দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ, তারা নিজেরা যেন ঘূর্ণিঝড় আম্ফান সম্পর্কে সতর্ক থাকেন এবং সংশ্লিষ্ট এলাকার জনগণকেও সতর্ক করেন। একান্তই যদি আল্লাহর ইচ্ছায় কোনো ক্ষয়ক্ষতি দেখা দেয় তাহলে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকতে হবে।তিনি বলেন, এ সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে মহান আল্লাহর কাছে ক্রমাগতভাবে দোয়া ও ধরণা দেয়ার জন্য আমাদের দলীয় সহকর্মীসহ প্রিয় দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য আক্রান্ত এলাকার জনগণের পাশে দাঁড়ানো ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান করছি। মহান আল্লাহ আমাদের সকলকে ঘূর্ণিঝড় আম্ফানের এই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করুন। আমিন।

Top