ঈদে বাড়ি যাওয়ার প্রবণতা করোনাভাইরাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

ঈদে বাড়ি যাওয়ার প্রবণতা করোনাভাইরাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে


আলোকিত বার্তা:ঈদকে সামনে রেখে শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা করোনাভাইরাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার(১৬ মে)রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।ওবায়দুল কাদের বলেন,পরিস্থিতি অবনতিশীল,শপিংমল ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় তৈরি করা থেকে বিরত থাকুন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ভাসমান, ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস করে তাদের খুঁজে খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ সাহায্য পৌঁছে দিন। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফল হবে।কাদের বলেন, ‘ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ বিতরণে যেই অনিয়ম করবে, দলীয় পরিচয় হলেও রেহাই পাবে না।তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনে গভীর অমানিশা ডেকে আনবে, এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,শেখ হাসিনার নির্দেশে সারা দেশে সংকটের শুরু থেকেই দলীয় নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জীবনবাজি রেখে।’ এ কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

Top