সরকার বিএনপির নেতাকর্মীদের যেভাবে গুম করছে সেভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকে গুম করছে। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

সরকার বিএনপির নেতাকর্মীদের যেভাবে গুম করছে সেভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকে গুম করছে।


আলোকিত বার্তা:সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিএনপির নেতাকর্মীদের যেভাবে গুম করছে সেভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকে গুম করছে। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সামনে জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবিলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত ও মৃত্যুর মিছিল হতো না। অন্যান্য যেসব দেশের দৃষ্টান্ত আছে আগাম প্রস্তুতি নেয়ার, সেসব দেশে তেমন আক্রান্ত হয়নি। আর আমাদের দেশের সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিণতি দেখছি প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। একটি বিশেষজ্ঞ দলের জরিপে আসছে ৯২৯ জন লোক করোনা উপসর্গে মারা গেছেন। আর সরকার বলছে ২৬৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।

রিজভী আরও বলেন, করোনা ভাইরাসের কারণে সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এই সরকারে কোনো পরিবর্তন দেখছি না। সরকার পূর্বের আচরণ বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। এই মহামারির মধ্যেও আমাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে। মামলা দেয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। ছাত্রদল নেতা রিপনকে তার বাড়ি থেকে মধ্যরাতে তুলে নেওয়া হয়েছে। তারপর স্বীকার করা হয়নি। গতকাল তাকে থানায় দেয়া হয়েছে। এটা কিসের নমুনা? সবাই বলছে ঐক্যবদ্ধভাবে গরীব, দুস্থ মানুষের পাশে দাঁড়াই।কিন্তু সরকার সেদিকে কোন ভ্রুক্ষেপ না দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে।তিনি আরও বলেন, আমরা সরকারে কোন ত্রাণ পাই না। আজকে জাসাসের নেতারা নিজেদের টাকায় ত্রাণ দিচ্ছে। তাহলে আপনারা কেন এত ক্ষুব্ধ হলেন। যারা ত্রাণ দিয়েছে তাদের আপনারা কেন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছেন। এখানে আপনাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একজন চিকিৎসক বলছেন দশ দিন পরে যারা করোনায় আক্রান্ত হবেন তাদের আর সেবা দেওয়া যাবে না। চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। করোনা রোগীদের সেবা দিতে সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সরকার উন্নয়নের ফ্লাইওভার দেখাচ্ছেন। মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ তো বড় উন্নয়ন। আপনারা মানুষের জীবন না বাঁচিয়ে ফ্লাইওভার দেখাচ্ছেন। আজকে যদি ভালো ভালো হাসপাতাল তৈরি করতেন, ভেন্টিলেটরের ব্যবস্থা করতেন তাহলে এত মানুষ মারা যেত না।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাসাসের সভাপতি মামুন আহমেদের সভাপতিত্বে এবং জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইথুন বাবু, জাহাঙ্গীর আলম রিপন, শাহরিয়ার ইসলাম শায়লা, ডাক্তার আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জাসাস নেতা শামসুল হক, এনামুল হক জুয়েল, ফারজানা, আহসান হাবীব, নোয়াব মিয়া, আশরাফুল ইসলাম, মিজানুর রহমান মিজান, শামসুদ্দিন ভূঁইয়াসহ নেতৃবৃন্দ।

Top