বিএনপি নেতাদের কথায় মনে হয়, ডব্লিউএইচও চেয়েও তারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

বিএনপি নেতাদের কথায় মনে হয়, ডব্লিউএইচও চেয়েও তারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন।


আলোকিত বার্তা:তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি নেতাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়েও তারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।তিনি বলেন, ‘বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুহার ইউরোপ, আমেরিকার চেয়ে কম তো বটেই, প্রতিবেশী ভারত, পাকিস্তানের চেয়েও কম। পরম সৃষ্টিকর্তার দয়া ও বিশ্বে করোনার প্রাদুর্ভাবের পরই এমনকি করোনাভাইরাস বাংলাদেশে আসার আগেই প্রধানমন্ত্রীর নানা দূরদর্শী পদক্ষেপই এর কারণ।হাছান মাহমুদ বলেন, ‘আর যাতে কোনো মানুষই মৃত্যুবরণ না করে, আক্রান্ত না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।লকডাউন খুলে দিয়ে সরকার ভুল করছে’ বিএনপির নেতাদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রুহুল কবির রিজভী সাহেব এবং আরও কোনো কোনো নেতার বক্তব্যে মনে হয়, তাদের পরামর্শটা যদি ইউরোপ-আমেরিকা শুনতো, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেত। তাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বিএনপি নেতারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন- এ ধরনের হাস্যকর কথা তারা বলেছেন।’

তিনি বলেন, ‘যেখানে স্পেন-ইতালিতে এখনও প্রতিদিন প্রায় ২০০-এর মতো মানুষ মৃত্যুবরণ করছে, সেখানে তারা লকডাউন শিথিল করেছে, ভারতে প্রতিদিন ১০০-এর বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও অনেক জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে। এ সবই মানুষের জীবিকা রক্ষার জন্য। বাংলাদেশেও মানুষের জীবনের পাশাপাশি জীবিকা রক্ষার জন্যই নানা সিদ্ধান্ত নিয়েছে সরকার।বিএনপি নেতা রুহুল কবির রিজভী আওয়ামী লীগের ‘আমরা করোনার থেকেও শক্তিশালী’ এ মন্তব্যকে কটাক্ষ করার জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক এ কথাটি প্রতীকী অর্থে বলেছিলেন। অর্থাৎ সম্মিলিতভাবে যাতে আমরা সবাই জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে এই করোনা মোকাবিলা করি, সেই অর্থেই কথাটি বলেছিলেন। সেই কথার অর্থ না বোঝা তাদের ভাষাজ্ঞানের অভাব। আমি আশা করব, বিএনপি নেতারা এ কথার সঠিক অর্থ বুঝবেন।বিএনপি নেতারা শুধু সমালোচনা করছেন, কিন্তু পৃথিবীর দিকে তাকাচ্ছেন না উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তাদের এই সমালোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা। আজকের এই পরিস্থিতিতে পৃথিবীর প্রায় সব দেশে সব দল একযোগে সরকারের সহযোগী হিসেবে একসঙ্গে কাজ করছে জনগণকে রক্ষা করার জন্য। এমনকি ভারতেও প্রধান বিরোধী দল কংগ্রেসসহ নেতৃত্বাধীন জোট সরকারের সহায়তায় এগিয়ে এসেছে।

তিনি বলেন, ‘কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই কাজটি বিএনপি করেনি, করতে পারেনি, কারণ তারা সেই সংস্কৃতিটি লালন করে না বরং তারা পলিটিক্স অব ডিনায়াল আর পলিটিক্স অব কনফ্রনটেশনে বিশ্বাস করে।হাছান মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম, মানুষের এই দুর্যোগের সময় তারা তাদের চিরাচরিত ‘না বলার রাজনীতি আর সাংঘর্ষিক রাজনীতি’ থেকে বেরিয়ে আসবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা বেরিয়ে আসতে পারেনি।

Top