গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান


আলোকিত বার্তা:করোনাকালে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।সোমবার এক ভিডিও বার্তায় গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কোভিড-১৯ বা করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী আতংক বিরাজ করছে। এমন বাস্তবতায় প্রথম সারির যোদ্ধা হিসেবে চিকিৎসকরা কাজ করছেন। সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের জন্য বীমা ও প্রণোদনা ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন তিনি। চিকিৎসকদের সব দিক থেকে সুরক্ষিত রাখতে সরকারের প্রতি অনুরোধও জানান গোলাম মোহাম্মদ কাদের।গোলাম মোহাম্মদ কাদের বলেন, আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা লকডাউন নিশ্চিত করতে কাজ করছেন। পাশাপাশি করোনা রোগী হাসপাতালে নেয়া, দাফন ও জানাজা এবং দুঃস্থ্যদের জন্য খাবার বিতরণ করছেন। তাই আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের জন্যও সরকার যেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।

গণমাধ্যম কর্মীদের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, করোনা যুদ্ধে আমাদের গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছে এবং একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।তিনি বলেন, ‘করোনা যুদ্ধে যারা মাঠে আছেন তাদের মত সাংবাদিকরা সুরক্ষা পাচ্ছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সাংবাদিকরা; কিন্তু তাদের ক্ষতিপূরণের নিশ্চয়তা নেই। আবার অনেকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকের বেতন দেয়া হচ্ছে না, ছাটাইয়ের কথা শোনা যাচ্ছে। এমন বাস্তবতায় গণমাধ্যমকর্মীদের জন্য সরকারের বিশেষভাবে দৃষ্টি দেয়া জরুরি’।বেসরকারি খাতের গণমাধ্যম কর্মীরা যেন চাকরিচ্যুত না হয়, সময় মত যেন বেতন পান এবং সুরক্ষিতভাবে কাজ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

Top