সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ


আলোকিত বার্তা:অন্যান্য খাতের মতো সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন থেকে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর কাছে এ আহ্বান জানান তিনি।

নাসিম বলেন,করোনাবিরোধী যুদ্ধে সারাদেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। দিনরাত পরিশ্রম করে ঢাকা ও মফস্বলের সাংবাদিক সমাজ সরকারের সফলতা তুলে ধরছেন। করোনাভাইরাসে এক সিনিয়র সাংবাদিক প্রাণ দিয়েছেন এবং আরও অনেক সাংবাদিক জীবন নিয়ে শঙ্কায় আছেন। তাই সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করুন। একই সঙ্গে সরকারের সাথে মালিক পক্ষকেও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ জানান মোহাম্মদ নাসিম।১৪ দলের মুখপাত্র আরও বলেন, অন্যান্য ক্ষেত্রে যেভাবে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সাংবাদিকদের ক্ষেত্রে সেভাবে প্রণোদনা ঘোষণা করা উচিত। এতে সাংবাদিকরা আরও উৎসাহিত হবে এবং যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তারাও অনুপ্রেরণা পাবে।

Top