খুন ও খুনের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়াই শেখ জামালের জন্মদিনে আমাদের প্রত্যয় - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

খুন ও খুনের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়াই শেখ জামালের জন্মদিনে আমাদের প্রত্যয়


আলোকিত বার্তা:খুন ও খুনের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়াই শেখ জামালের জন্মদিনে আমাদের প্রত্যয় হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যকারী খুনিচক্র আজও রাজনৈতিক মদদপুষ্ট হয়ে সক্রিয়। এজন্য সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতার দ্বিতীয় পুত্র প্রয়াত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।তথ্যমন্ত্রী বলেন, আজ শেখ জামালের ৬৭তম জন্মদিন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবর জিয়ারত করছি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। শেখ জামালকেও সেদিন হত্যা করা হয়।

শেখ জামাল সেনাবাহিনীর একজন মেধাবী অফিসার ছিলেন,মুক্তিযোদ্ধা ছিলেন,সংস্কৃতিমনা ছিলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তাকে কেনো হত্যা করা হলো! এই খুনের রাজনীতিকে চিরতরে বিদায় দিতে হবে।তিনি বলেন, চলমান বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের থাবা থেকে বাংলাদেশও মুক্ত থাকেনি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তা মোকাবিলা করছেন আজ সমগ্র বিশ্ব তার প্রশংসা করছে। এটা রাজনীতির সময় নয়, সবাই মিলে জনগণের পাশে দাঁড়াবার সময়।বিএনপির সমসাময়িক ভূমিকা বিষয়ে এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বিএনপির রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত, তারা জনগণের পাশে দাঁড়ায়নি। ঢাকা শহরে ত্রাণের নামে ফটোসেশান আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করাই তাদের কাজ। তাদের সেই পথ পরিহার করে সারাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ বিতরণে নিয়োজিত আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।মন্ত্রী এসময় শেখ জামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ও তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনায় অংশ নেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ দলীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Top