বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে


আলোকিত বার্তা:বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে ঐক্যবদ্ধ লড়াই করোনাকে পরাজিত করার অন্যতম হাতিয়ার বলেও মন্তব্য করেছেন তিনি।ওবায়দুল কাদের বলেছেন,দেশের এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। সকলের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এই লড়াইয়ে জিততে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধরলে বিজয় হবেই। ইনশাআল্লাহ।তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে এও বলেন, নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মনিটর ও নির্দেশনা দিচ্ছেন। এ লড়াই সবার ঐকবদ্ধ থাকার লড়াই। এ লড়াই সবার বাঁচা-মরার লড়াই।পবিত্র রমজান মাসে ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Top