ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রুহুল কবির রিজভী। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রুহুল কবির রিজভী।


আলোকিত বার্তা:করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন। পেটে প্রচণ্ড ব্যথা এবং বারবার বমি হওয়ার কারণে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন।সোমবার(২৭ এপ্রিল)বিকেলে যোগাযোগ করা হলে রুহুল কবির রিজভী নিজে এসব তথ্য জানান। বিএনপির এ নেতা জানান, তিনি এই মুহূর্তে রাজধানীর আদাবরের বাসায় আছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম তাকে চিকিৎসা দিচ্ছেন।

রিজভী বলেন,আমার মাঝে-মধ্যে যেটা হয়— পেটে প্রচণ্ড ব্যথা আর বমি। সেটাই হয়েছে। আমি বাসায় আছি, চিকিৎসা নিচ্ছি।করোনাভাইরাসের কোনো লক্ষণ আছে কি-না জানতে চাইলে রিজভী বলেন, করোনার কোনো লক্ষণ— জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা একেবারেই নেই। আমার সমস্যা হলো পেটে ব্যথা আর বমি।রিজভীর চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ১৯৮৪ সালে রুহুল কবির রিজভীর পেটে গুলি লেগেছিল। সেই কারণে মাঝে মধ্যে তার পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। গত রোববার (২৬ এপ্রিল) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যথার সঙ্গে বমিও আছে। পরিস্থিতির কারণে হাসপাতালে না নিয়ে বাসায়ই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কখনো সরাসরি কখনো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন চালিয়ে আসছিলেন বিএনপির এ সিনিয়র যুগ্ম-মহাসচিব। তাছাড়া দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রাণ তৎপরতায়ও নিয়মিত অংশ নিচ্ছিলেন তিনি। সম্প্রতি ঢাকার বাইরে নারায়ণগঞ্জে একদিন এবং পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে একদিন ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি।

Top