বিএনপি করোনা নিয়ে তথ্য-প্রমাণ ছাড়া মিথ্যাচার ও নালিশের রাজনীতি শুরু করেছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিএনপি করোনা নিয়ে তথ্য-প্রমাণ ছাড়া মিথ্যাচার ও নালিশের রাজনীতি শুরু করেছে


আলোকিত বার্তা:অভিযোগ করার আগে নির্ভুল তথ্য দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিএনপি করোনা নিয়ে তথ্য-প্রমাণ ছাড়া মিথ্যাচার ও নালিশের রাজনীতি শুরু করেছে বলেও তিনি অভিযোগ করেন।তিনি বলেন,আমরা লক্ষ্য করছি করোনা নিয়ে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা শুরুতেই ছিল শীতনিদ্রায়, হঠাৎ জেগে আবিষ্কার করল সরকার একলা চলো নীতিতে আছে।রোববার (২৬ এপ্রিল) দুপুরে সংসদ ভবনের নিজ সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন কাদের।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে একবার চুপ হয়ে গেলেন। এখন বলছেন সরকার নাকি তথ্য গোপন করছে। কী তথ্য গোপন করেছে সেটা তো আপনি বললেন না। অভিযোগ করার আগে নির্ভুল তথ্য আপনার হাজির করা উচিত ছিল। জননেত্রী শেখ হাসিনা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে যাচ্ছেন। আর এটাই আপনাদের গাত্রদাহের কারণ।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর। সরকার করোনা সংকট মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে দিনদিন অধিকতর সক্ষমতা অর্জন করছে। এটা আপনাদের মনোকষ্টের কারণ। এটা কোনো রাজনৈতিক সংকট নয়, এটা করোনা সংকট। এখন দরকার যারা সত্যিকারের করোনা যোদ্ধা যেমন ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানসহ যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন। দল-মত নির্বিশেষে তাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সংকটের মধ্যেই সম্ভাবনা দেখতে পান। সততা এবং সাহস হচ্ছে তার শক্তির উৎস। সংকট মোকাবিলায় শুরু থেকেই দল-মত-নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চেয়েছি।বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আপনারা সংকটে পতিত মানুষের জন্য এ পর্যন্ত কি কাজ করেছেন? করোনার বৃদ্ধি রোধে কি করেছেন আপনারা? সরকার সকলকে নিয়ে কাজ করছে। সরকার ইতিমধ্যে সমন্বয়ে গড়ে তুলেছে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে। সকল সরকারি সংস্থা, পেশাজীবী সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সংকট মোকাবিলায় সফল হবো ইনশাল্লাহ। আমরা এখনো আহ্বান জানাই এই দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন। গুজবনির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রমজান মাসে একশ্রেণির মুনাফাখোর, মজুদদার ও অসৎ ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার দুরভিসন্ধিতে লিপ্ত। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আর করোনা যুদ্ধে যারা সাহসীকতার সাথে জীবনবাজি রেখে মাঠে কাজ করছেন, তাদের ধন্যবাদ জানাই।

Top